Dhaka ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল বদলি কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসীদের শোকসন্তপ্ত পরিবারের পাশে এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসান!! কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেফতার!! বিদ্যুৎ সংকটের মধ্যেও সরকারি অফিসে অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয়ের অভিযোগ জকিগঞ্জে দুই সপ্তাহে তিনটি ডাকাতি; থানা প্রশাসনকে অবগত করা হলেও নেই দৃশ্যমান কোনো ব্যবস্থা। সিলেটে হযরত শাহজালাল মাজারে সামুন অধ্যায় সমাপ্ত কানাইঘাটে প্রসূতি ও মৃত নবজাতকের মৃত্যুর ঘটনা: মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি!! ৬ টা গোল দিয়ে ফ্রান্সের সাথে জিতলো ইংল্যান্ড ডিসি সারওয়ার আলম কানাইঘাটে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বিতর্ক: প্রসূতি ও মৃত নবজাতকের মৃত্যুর অভিযোগ

জকিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; হত্যা নাকি আত্মহত্যা—ধোঁয়াশা

সিলেটের জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের আখাকল্যাণ গ্রামে মাহিনা বেগম (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত প্রায় ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

নিহত মাহিনা বেগম বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাদশাহ মিয়ার মেয়ে। প্রায় এক বছর আগে তাঁর বিয়ে হয় জকিগঞ্জ উপজেলার আখাকল্যাণ গ্রামের নোমান উদ্দিনের সঙ্গে। তাঁদের সংসারে তিন মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

আরও পড়ুনঃ  ডিসি সারওয়ার আলম

নিহতের স্বজনদের অভিযোগ, বিয়ের পর মাহিনার সংসার মোটামুটি ভালোভাবেই চলছিল। সোমবার গভীর রাতে তাঁর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসে গলায় ফাঁসের চিহ্ন দেখতে পান তারা। স্বজনদের দাবি, মাহিনাকে পরিকল্পিতভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে ঘটনাটি আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিহতের বোন অভিযোগ করেন, প্রথমে শ্বশুরবাড়ির লোকজন জানান মাহিনা ঘুমের মধ্যে মারা গেছেন। পরে গলায় ফাঁসের চিহ্ন দেখে তাদের সন্দেহ হয়। তিনি আরও দাবি করেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে শ্বশুরবাড়ির সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান এবং পরে আত্মহত্যার দাবি করেন।

আরও পড়ুনঃ  কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেফতার!!

অন্যদিকে, নিহতের স্বামী নোমান উদ্দিনের চাচা আফতাব উদ্দিন নুমানী জানান, তিনি পাশের ঘরে অবস্থান করছিলেন। মাহিনার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনিই জকিগঞ্জ থানা পুলিশকে খবর দেন। তাঁর ভাষ্য অনুযায়ী, তিনি পালঙ্কের নিচে মাহিনার মরদেহ পড়ে থাকতে দেখেন।

এ বিষয়ে জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া জানান, মরদেহের গলায় হালকা ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা—সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য আলামতের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ  ভেঙ্গে পড়ো না, নিরাশ হয়ো না,সাহায্য আসবেই, এটা আল্লাহর ওয়াদা"

পুলিশ জানিয়েছে, ঘটনাটির সব দিক গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল বদলি

জকিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; হত্যা নাকি আত্মহত্যা—ধোঁয়াশা

আপডেটের সময়: ১১:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

সিলেটের জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের আখাকল্যাণ গ্রামে মাহিনা বেগম (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত প্রায় ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

নিহত মাহিনা বেগম বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাদশাহ মিয়ার মেয়ে। প্রায় এক বছর আগে তাঁর বিয়ে হয় জকিগঞ্জ উপজেলার আখাকল্যাণ গ্রামের নোমান উদ্দিনের সঙ্গে। তাঁদের সংসারে তিন মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

আরও পড়ুনঃ  জকিগঞ্জে দুই সপ্তাহে তিনটি ডাকাতি; থানা প্রশাসনকে অবগত করা হলেও নেই দৃশ্যমান কোনো ব্যবস্থা।

নিহতের স্বজনদের অভিযোগ, বিয়ের পর মাহিনার সংসার মোটামুটি ভালোভাবেই চলছিল। সোমবার গভীর রাতে তাঁর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসে গলায় ফাঁসের চিহ্ন দেখতে পান তারা। স্বজনদের দাবি, মাহিনাকে পরিকল্পিতভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে ঘটনাটি আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিহতের বোন অভিযোগ করেন, প্রথমে শ্বশুরবাড়ির লোকজন জানান মাহিনা ঘুমের মধ্যে মারা গেছেন। পরে গলায় ফাঁসের চিহ্ন দেখে তাদের সন্দেহ হয়। তিনি আরও দাবি করেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে শ্বশুরবাড়ির সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান এবং পরে আত্মহত্যার দাবি করেন।

আরও পড়ুনঃ  সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।