Dhaka ১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জকিগঞ্জে ডাকাত ধরতে গিয়ে এসআই মুরসেদ আহত, রাতভর অভিযানে আটক ১ যুক্তরাজ্যে মোট বাংলাদেশিদের ৯০-৯৫% সিলেটি সিলেটি বংশোদ্ভূত মানুষের সংখ্যা প্রায় ৫-৬ লাখ প্রিয় শায়খে লক্ষীপুরী হাফিজাহুল্লাহ এখন মোটামুটি সুস্থ আছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। সড়ক দুর্ঘটনায় আহত জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুক আহমদ সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ৪০০ ছাড়াল কাঁচামরিচ, অনিয়ন্ত্রিত সবজি ও ডিমের দাম ‘তোমার মতো মেয়ে বিয়ের আগে পাওয়া দরকার ছিল’ বলা সেই শিক্ষক বহিষ্কার ধর্ষণের অভিযোগে বাবার মিথ্যা স্বাক্ষীর বিরুদ্ধে ছেলের অবস্থান। ব্রাজিল জাতীয় দলের সঙ্গে নিজের অধ্যায়ের সমাপ্তি ঘোষণা দিয়েছেন নেইমার জুনিয়র কানাইঘাট পেল নতুন ইউএনও, যোগ দিয়েছেন সুমাইয়া

লক্ষ টাকার কোটেশনের নামে অনিয়ম, বিদ্যালয়ের অনুমতি ছাড়াই রেলিং ভাঙচুর

সিলেটের জকিগঞ্জ উপজেলার ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের ঈদগাহ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযথ অনুমতি ও প্রক্রিয়া অনুসরণ না করে দেয়াল ভাঙার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের এক শিক্ষিকা সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন।

শিক্ষিকার ভাষ্য অনুযায়ী, বিদ্যালয়ে চলমান একটি কাজ পরিদর্শন করতে গিয়ে তিনি দেখতে পান, কোনো পূর্ব নোটিশ, অফিসিয়াল কাগজপত্র বা প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়াই কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ে প্রবেশ করে ড্রিল মেশিনের মাধ্যমে ভবনের উপরের তলার রেলিং ভাঙার কাজ শুরু করেন।

আরও পড়ুনঃ  সড়ক দুর্ঘটনায় আহত জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুক আহমদ

তিনি জানান, কাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও কাজের অনুমোদন সম্পর্কে জানতে চাইলে তারা স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ সময় এক ব্যক্তি বারবার বিদ্যালয়ের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন এবং সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগেও যোগাযোগ করেন।

আরও পড়ুনঃ  প্রিয় শায়খে লক্ষীপুরী হাফিজাহুল্লাহ এখন মোটামুটি সুস্থ আছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।

শিক্ষিকা তার মন্তব্যে বলেন, “সরকারি কোনো কাজ এভাবে নিয়ম-কানুন ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ ছাড়া হতে পারে বলে আমার জানা নেই। কোনো ধরনের অফিসিয়াল নির্দেশনা বা প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া কাজ শুরু করায় তখনই আমার সন্দেহ হয়েছিল।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, কোটেশনের নামে পরিচালিত কিছু উন্নয়নকাজে নিয়মনীতি উপেক্ষা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদ্যালয়ের স্থাপনায় ভাঙচুর চালানো হচ্ছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :

জকিগঞ্জে ডাকাত ধরতে গিয়ে এসআই মুরসেদ আহত, রাতভর অভিযানে আটক ১

লক্ষ টাকার কোটেশনের নামে অনিয়ম, বিদ্যালয়ের অনুমতি ছাড়াই রেলিং ভাঙচুর

আপডেটের সময়: ১০:০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬