স্থানীয় সূত্র জানায়, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উদ্যোগে মিছিলটি বের করা হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলকারীরা নবাব রোডের একটি সড়ক প্রদক্ষিণ করছেন। এ সময় সড়কের বিপরীত পাশে পুলিশের একটি গাড়ি অবস্থান করলেও মিছিলটি সামনে এগিয়ে যায়। মিছিলকারীর সংখ্যা বেশি থাকায় তাৎক্ষণিকভাবে পুলিশকে বাধা দিতে দেখা যায়নি।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, ‘মিছিলের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। তারা সবাই নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য।’
তিনি আরো জানান, আটক ব্যক্তিদের দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
প্রতিবেদকের নাম 
















