সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় ক্রীড়া সংগঠক সিদ্দিকুর রহমান পাপলু।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, এনডিসি স্বাক্ষরিত এক চিঠিতে ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে সিলেটের বিভাগীয় কমিশনারকে সভাপতি এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের সদস্য হিসেবে রাখা হয়েছে। কমিটির সদস্য-সচিব হিসেবে সিদ্দিকুর রহমান পাপলুকে দায়িত্ব দেওয়া হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের চিঠিতে বলা হয়েছে, অনুমোদিত এ্যাডহক কমিটি সংশ্লিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবে।
সিদ্দিকুর রহমান পাপলু সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় ক্রীড়া সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।