বিস্তারিত:
দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন কানাইঘাটের বিশিষ্ট আলেম আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরী হুজুর।
আলহামদুলিল্লাহ, বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। নিজে বসতে পারছেন এবং স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন।
তাঁর অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর পোস্ট দেখা যাচ্ছে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আল্লাহ তাআলা হুজুরকে পূর্ণ সুস্থতা ও নেক হায়াত দান করুন। আমিন।