সিলেটের জকিগঞ্জে মিলন আহমদ (২২) নামে এক যুবক গত চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার দুপুর ১টার দিকে জকিগঞ্জ বাজারে মায়ের সঙ্গে মিলন আহমদের কথা হয়। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। প্রথমে পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তিনি হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে গেছেন। পরে একে একে আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ মিলন আহমদের বাড়িতে তাঁর মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের সদস্যরা তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
নিখোঁজ ব্যক্তির শারীরিক বিবরণ:
* নাম: মিলন আহমদ
* বয়স: ২২ বছর
* গায়ের রং: শ্যামলা
* উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি
* নিখোঁজের তারিখ: ২৭ অক্টোবর ২০২৬
* নিখোঁজের সময় পরনে ছিল মাটিয়া রঙের টি-শার্ট ও কালো প্যান্ট।
* তিনি বাংলা ভাষায় কথা বলতে পারেন।
কোনো সহৃদয় ব্যক্তি মিলন আহমদের সন্ধান পেয়ে থাকলে অথবা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: মান্না আহমদ
ঠিকানা: বিলের বন্দ, জকিগঞ্জ, সিলেট।
মোবাইল: ০১৮৭৬২৪৬৫৭৮
নিখোঁজ মিলন আহমদকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার। মানবিক দৃষ্টিকোণ থেকে সংবাদটি বেশি বেশি শেয়ার করে তাঁর সন্ধান পেতে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।