জকিগঞ্জের ইলাবাজ গ্রামে বেন্ডিলেটর ভেঙে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
এর কয়েকদিন আগেও একই কায়দায় জকিগঞ্জ পৌরসভার কান্দিরপার এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। পরপর একই ধরনের ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বেন্ডিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে ডাকাতির ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনাগুলোতে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।