কানাইঘাট বাজারকে আরও পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
অভিযানে নিজেই কোদাল হাতে মাঠে নেমেছেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা—ইউএনও।
বাজারের ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে নেওয়া হয়েছে এই উদ্যোগ।
ইউএনওর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
পরিচ্ছন্ন কানাইঘাট গড়তে প্রয়োজন সবার সচেতনতা ও সহযোগিতা।