Dhaka ০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডাকাত দিদার গ্রেপ্তার, এসআই মুর্শেদের মাথায় ধারালো অস্ত্রের কোপ জকিগঞ্জে ডাকাত ধরতে গিয়ে এসআই মুরসেদ আহত, রাতভর অভিযানে আটক ১ যুক্তরাজ্যে মোট বাংলাদেশিদের ৯০-৯৫% সিলেটি সিলেটি বংশোদ্ভূত মানুষের সংখ্যা প্রায় ৫-৬ লাখ প্রিয় শায়খে লক্ষীপুরী হাফিজাহুল্লাহ এখন মোটামুটি সুস্থ আছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। সড়ক দুর্ঘটনায় আহত জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুক আহমদ সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ৪০০ ছাড়াল কাঁচামরিচ, অনিয়ন্ত্রিত সবজি ও ডিমের দাম ‘তোমার মতো মেয়ে বিয়ের আগে পাওয়া দরকার ছিল’ বলা সেই শিক্ষক বহিষ্কার ধর্ষণের অভিযোগে বাবার মিথ্যা স্বাক্ষীর বিরুদ্ধে ছেলের অবস্থান। ব্রাজিল জাতীয় দলের সঙ্গে নিজের অধ্যায়ের সমাপ্তি ঘোষণা দিয়েছেন নেইমার জুনিয়র

সুনামগঞ্জে ‘ইয়াবাসহ জুলাই যোদ্ধাকে’ আটক করে গণপিটুনি, পরে কারাগারে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:১৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ২৫১ সময় দেখুন

প্রায় এক হাজার ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দানকারী এক যুবককে আটক করে জনতা মারধর করে পুলিশে দিয়েছে। পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে।

তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মোখলেছুর রহমান বলেন, বুধবার রাতে উপজেলার সীমান্ত গ্রাম পুরান লাউড়েরগড় মাদ্রাসার সামনে নাজমুল হাসান হিমেল নামে ওই যুবক এবং তার সহযোগী সোহাগ আহমদকে জনতা আটক করে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নাজমুল হাসান হিমেল বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতারকোণা গ্রামের নজরুল ইসলামের ছেলে। আর সোহাগ আহমেদও একই এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  সড়ক দুর্ঘটনায় আহত জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুক আহমদ

স্থানীয়দের ভাষ্য, মোটরসাইকেলে করে হিমেল ও তার সহযোগী সোহাগ সীমান্ত এলাকা থেকে ফিরছিলেন। পথে লাউড়েরগড় এলাকার লোকজন তাদের আটক করে তল্লাশি করে। এ সময় তাদের কাছে সাড়ে ৯৫০ ইয়াবা পাওয়া যায়।

বিক্ষুব্ধ লোকজন তাদের দোকানের খুঁটিতে বেঁধে মারধর করে। পরে পুলিশে খবর দেয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য মোস্তফা মিয়া বলেন, “এলাকার মানুষজন হিমেলকে আটক করে তার কাছে বিপুল ইয়াবা পান। পরে পুলিশ ডেকে ধরিয়ে দেন। সে ভারত থেকে ইয়াবার চালান এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত।

আরও পড়ুনঃ  প্রিয় শায়খে লক্ষীপুরী হাফিজাহুল্লাহ এখন মোটামুটি সুস্থ আছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।

আমরা তখন এগিয়ে না গেলে জনতা তাকে পিটুনি দিয়ে মেরে ফেলত।”

ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ বলেন, “হিমেল একজন জুলাই যোদ্ধা। জুলাই আন্দোলনের সময় মিটিং-মিছিল করেছে। তার ভাই তোফায়েল আহমদ বিশ্বম্ভরপুর উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম সদস্যসচিব। হিমেল ইয়াবার চালানসহ গত রাতে তাহিরপুরের লাউড়েড়গড় সীমান্তে আটক হয়েছে। ৫ অগাস্টের পর মামলা দিয়ে অনেক নীরিহ মানুষকে সে হয়রানি-নির্যাতন করেছে।”

আরও পড়ুনঃ  ডাকাত দিদার গ্রেপ্তার, এসআই মুর্শেদের মাথায় ধারালো অস্ত্রের কোপ

বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের একজন বাসিন্দা বলেন, “৫ অগাস্টের পর হিমেল মাদকবিরোধী সংগঠনও তৈরি করে। এর আড়ালে সে নিজেই মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। কেউ প্রতিবাদ করলে তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মামলার মাধ্যমে হয়রানি করত। ফলে এলাকায় কেউ তার বিরুদ্ধে কথা বলত না।”

বাদাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মোখলেছুর রহমান বলেন, “হিমেলের বিরুদ্ধে মাদকবিরোধী সংগঠনের ব্যানারে মাদক কারবারের অভিযোগ আছে। দুপুরে হিমেল ও সোহাগকে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।”

Note : information from http://bdnews24.com

Tag :

ডাকাত দিদার গ্রেপ্তার, এসআই মুর্শেদের মাথায় ধারালো অস্ত্রের কোপ

সুনামগঞ্জে ‘ইয়াবাসহ জুলাই যোদ্ধাকে’ আটক করে গণপিটুনি, পরে কারাগারে

আপডেটের সময়: ১১:১৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬