Dhaka ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পুলিশের পোশাকে পরিবর্তন: ফিরছে নীল ও জলপাই রঙের শার্ট, প্যান্ট হবে খাকি জুন ক্লোজিং নাকি কোটি টাকার বরাদ্দ লুট? জকিগঞ্জে বাড়ছে প্রশ্ন। রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগে ৬ যুবক আটক টাঙ্গাইলে কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ নিহত ৪ ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালী থানার ওসি প্রত্যাহার USA 🇺🇸 কাশ্মীর পাকিস্তানের অংশ 🇮🇳 ভারতে তীব্র প্রতিক্রিয়া সিলেট মাজারে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে জেলা প্রশাসক। অবশেষে আনোয়ার হোসেনকে কুপিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত রাফি গ্রেফতার। হবিগঞ্জে বাস চাপায় মটোরসাইকেল চালক নিহত জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের একাপূর্বা গ্রামের দিনমজুর আনোয়ার হোসেন কে যে ভাবে কু/পা/লো রাফি নামের এক যুবক।

পুলিশের পোশাকে পরিবর্তন: ফিরছে নীল ও জলপাই রঙের শার্ট, প্যান্ট হবে খাকি

প্রজ্ঞাপনে বলা হয়, এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র‍্যাব এই পোশাকের আওতামুক্ত থাকবে।বাংলাদেশ পুলিশের পোশাকের রং ফের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শার্টের রঙ হবে গাড় নীল ও হালকা অলিভ (জলপাই), আর সবার প্যান্ট হবে খাকি রঙের।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, জেলাসহ পুলিশের অন্যান্য ইউনিটের জন্য শার্ট হবে গাঢ় নীল রঙের, সব মেট্রোপলিটন পুলিশের জন্য শার্ট হবে হালকা অলিভ (জলপাই) রঙের এবং সব পুলিশের প্যান্টের রং হবে খাকি।

আরও পড়ুনঃ  ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল আর্জেন্টিনা।

আরও বলা হয়, তবে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র‍্যাব এই পোশাকের আওতামুক্ত থাকবে।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ সংস্কারের দাবি ওঠে। সেসময় কেউ কেউ পুলিশের পোশাক পরিবর্তনের দাবিও করেন।

এ পরিপ্রেক্ষিতে গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়। পুলিশের সব সদস্যের জন্য নির্ধারিত হয় আয়রন (লোহা) রঙের পোশাক। গত বছর ২৫ নভেম্বর নতুন পোশাকে মাঠে নামে পুলিশ।

আরও পড়ুনঃ  হারানো ১০১ মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দিল পুলিশ

তবে সেই পোশাক নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২৪ ফেব্রুয়ারি পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার পুলিশের জন্য যে নতুন পোশাক নির্বাচন করেছে, সেখানে পুলিশ সদস্যদের গায়ের রং, আবহাওয়া এবং সদস্যদের মতামত উপেক্ষা করা হয়েছে। কোনো প্রকার জনমত যাচাই ছাড়াই নির্বাচিত এই পোশাকের সঙ্গে ইউনিফর্মধারী অন্যান্য সংস্থার পোশাকের হুবহু সাদৃশ্য রয়েছে। এ কারণে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  সিলেট ট্রাফিক পুলিশের টিআই শাহাব উদ্দিনএর বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগ

আরও বলা হয়, বাহিনীর অধিকাংশ সদস্য তড়িঘড়ি করে নেওয়া এই পরিবর্তনের পক্ষে নন।.

Note information by https://www.tbsnews.net/bangla/?fbclid=IwVERDUASjfSBleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEe5lm-EetF8A2TE4lYelh6OSS0Q6_mBlPteFSsq-hypShK3fphqnbTQsPLFyQ_aem_r8eW01HT7COvQpnwuTHMag

Tag :
জনপ্রিয় পোস্ট

পুলিশের পোশাকে পরিবর্তন: ফিরছে নীল ও জলপাই রঙের শার্ট, প্যান্ট হবে খাকি

পুলিশের পোশাকে পরিবর্তন: ফিরছে নীল ও জলপাই রঙের শার্ট, প্যান্ট হবে খাকি

আপডেটের সময়: ০৮:০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

প্রজ্ঞাপনে বলা হয়, এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র‍্যাব এই পোশাকের আওতামুক্ত থাকবে।বাংলাদেশ পুলিশের পোশাকের রং ফের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শার্টের রঙ হবে গাড় নীল ও হালকা অলিভ (জলপাই), আর সবার প্যান্ট হবে খাকি রঙের।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, জেলাসহ পুলিশের অন্যান্য ইউনিটের জন্য শার্ট হবে গাঢ় নীল রঙের, সব মেট্রোপলিটন পুলিশের জন্য শার্ট হবে হালকা অলিভ (জলপাই) রঙের এবং সব পুলিশের প্যান্টের রং হবে খাকি।

আরও পড়ুনঃ  জকিগঞ্জে ভারতে সিমান্তে মহিষ আনতে গিয়ে নিখোঁজ ডিবজল, সঙ্গীদের দাবি বিএসএফের গুলিতে নিহত।